ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পালানোর সময় সালাম মুর্শেদীর পিএস আটক

নিজস্ব সংবাদদাতা:
আগস্ট ২৬, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পালানোর সময় সাতক্ষীরায় বিজিবির হাতে আটক হয়েছে।সোমবার (২৬ আগস্ট) পৌনে ৪টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে।আটক চঞ্চল কুমার মিত্র খুলনার রূপসা থানার সাধন কুমার মিত্রের ছেলে। তিনি খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।বিজিবি সূত্র জানায়, চঞ্চল কুমার মিত্র বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা তাকে আটক করে।উল্লেখ্য, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলা অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।