ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

আশুলিয়া প্রতিনিধি :
আগস্ট ২৬, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরীকে আহবায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে, সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত কন্ঠের ওমর ফারুক ও দেশ টিভি’র মোঃ শাহীনুর রহমান শাহীন। কমিটির অপর সাত সদস্য হলেন- শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন টিভি), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব) মোঃ হুমায়ুন কবির ( দৈনিক কালবেলা ), জাহাঙ্গীর আলম রাজু (প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা), আসলাম হাওলাদার ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।