ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

ডেক্স রিপোর্ট :
আগস্ট ২৪, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চার জন মারাত্বকভাবে আহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। জোলিঙ্গেনের নিকটবর্তী ডাসেলডর্ফ পুলিশের এক মুখপাত্র একথা জানিয়েছেন। জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬শ’৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য বড় ধরনের অভিযান শুরু করেছে। মুখপাত্র আরো জানান, হামলাকারীকে আটকের জন্য পুলিশ ‘বিস্তৃত এলাকা’ ঘিরে রেখেছে।
উৎসবে উপস্থিত লোকজনের ওপর এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’। তাদের প্রতিবেদনে বলা হয়, এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।