ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট :
আগস্ট ২২, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ গনমাধ্যমের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২২আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এই কর্মসূচি পালন করেন।বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক কালের কন্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক, সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক- দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক- আজকালের কন্ঠের জেলা প্রতিনিধি আল আমিন খান সুমন ,সাংগঠনিক সম্পাদক,দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার,একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্র্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, বাংলানিউজ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল মানববন্ধনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক আরিফুল ইসলাম আকিন্জী, তরফদার রবিউল ইসলাম, আকমল উদ্দিন সাখি, আমিরুল হক বাবু, আব্দুল্লাহ আল ইমরান, ফকির হাসান আলী, মামুন আহমেদ, মোঃ শাকির হোসেন, শহিদুল ইসলাম, নকিব মিজানুর রহমান, শাহজাহান আলী খান, শাহিন হাওলাদার, আমিনুল ইসলাম, মিজানুর রহমান সাগর, শাহজাহান খান, শেখ আবুল তালেব, শেখ সোহেল, মোঃ বাচ্চু মল্লিক, ওবায়দুল হক বাবু, শেখ বাদশা, মনিরুল ইসলাম, শামীম হাসান, কামরুজ্জামান মুকুলসহ বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মকরত গনমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।বক্তারা বলেন, গনমাধ্যম কারও শত্রু না। গনমাধ্যম মানুষের সামনে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। দেশ ও জাতির সম্মৃদ্ধির জন্য গনমাধ্যম অপরিহার্য্য। তারপরও কিছু অতিউৎসাহী মানুষ গনমাধ্যম ও গনমাধ্যমকর্মীদের উপর হামলা করেছে। সম্প্রুতি ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪.কম, নিউজ টোয়েন্টিফোর টিভি, টিস্পোর্টর্স টেলিভিশন ও রেডিও ক্যাপিটারে উপর হামলা হয়েছে। যানবাহন ভাংচুর করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা চালায় দুর্বৃত্তরা। একই কমপাউন্ডে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর, নিউজটোয়েন্টিফোর টিভি, টি স্পোর্টস ও রেডিও ক্যাপিটালের উপর ভাংচুর করে হামলাকারীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।