ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে হেলমেট পরে গুলি চালানো’ ৩ জনকে আটক করে ধোলাই দিল শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা:
আগস্ট ২২, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো ৩ সন্ত্রাসীকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা হলেন আসিকুল ইসলাম (৩৭), আমিনুল ইসলাম সুমন (৩৭) ও মো. সোহেল (৩২)।বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের দাবি, আটককৃতরা। হেলমেট পরে আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যাসহ আহত করেছে।জানা গেছে, ওই ৩ জনকে আটক করে ঢাকা কলেজের ভেতরে নিয়ে গণধোলাই দেওয়া হয়। এ সংবাদ পেয়ে নিউমার্কেট থানার পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার এসআই মো. কামাল উদ্দিন।এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বেশকিছু সময় তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের হেলমেট পরা পিস্তল হাতে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। তাদের পিস্তল হাতে নিয়ে গুলি করার ফুটেজ ও ছবি আমাদের মোবাইলে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।