ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশ বাঁচাও, গণমঞ্চের উদ্যোগে ধর্মতলা ডরিনা ক্রসিং এ পালিত হলো রাখী বন্ধন ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
আগস্ট ২০, ২০২৪ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, তারা দেশে চলছে রাখী বন্ধন উৎসব, ঠিক একইভাবে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে এবং দোলা সেনের পরিচালনায় ধর্মতলা ডড়িনা ক্রসিং এ পালিত হলো ‌ সকাল থেকে সারাদিন, রাখী বন্ধন উৎসব ও সংস্কৃতিক অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাননীয়া দোলা সেন, শিল্পী সৈকত মিত্র, অভিনেত্রী সোমা চক্রবর্তী, ‌ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আইনজীবী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমঞ্চের সদস্যবৃন্দ।

রাখী বন্ধন বাংলার ঐক্য , সংহতি ও সম্প্রীতি বজায় রাখে। ভাই বোনেদের মধ্যে মেলবন্ধন ঘটায়, তাই আজ গণমঞ্চের উদ্যোগে, পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে দিলেন ও মিষ্টিমুখ করালেন।

শুধু তাই নয়, আজকের এই রাখী বন্ধন উৎসবে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, নাচ গান ও আবৃত্তি নাটকের মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসবকে আলোকিত করে তোলেন,

সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্ণধারেরা বলেন, এই বন্ধন যেন ভাই-বোনদের মধ্যে অটুট থাকে, শান্তি রক্ষা করে, কোন দ্বন্দ্ব নয় শান্তি চাই।
শান্তি আমাদের চলার পথ, শান্তি ফিরিয়ে আনতে পারে সবার মনে খুশি ও হাসি,মঞ্চে ছোট ছোট খুদে শিল্পীরা তাদের নৃত্য, গান ও নাটক যেভাবে তুলে ধরলেন ও দর্শকদের মুগ্ধ করলেন, আমরা কৃতজ্ঞ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।