ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :
আগস্ট ১৭, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই আগষ্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু মুহিত, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিপন ইসলাম প্রমূখ।শান্তি সমাবেশ স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সমাবেশে বক্তারা, সৈরাচারী শেখ হাসিনার আমলে সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।