ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় আসসাবুর (১৬) নামের এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১১৯ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মামলাটি (নং-৭) দায়ের করেন নিহত আসসাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান মিঠু। নিহত আসসাবুর নওগাঁর মহাদেবপুর গ্রামের নায়েদ ওরফে জাকিরের ছেলে। ঘটনার বিবারনে জানাযায়,সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ এবং তিন ইউপি চেয়ারম্যানসহ ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে আশুলিয়া থানা পুলিশের ওসি এ এফ এম সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। দুই সাবেক এমপি ছাড়াও মামলার অন্যতম তিন আসামি হলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন। মামলার এজাহারে জানা যায়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে আস-সাবুর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য তার ভাড়া বাসা শিমুলতলা থেকে বাইপাইলে যায়। পরে দুপুর ২টার দিকে মামলার বাদী খবর পান তার ভাই আস-সাবুর মৃত অবস্থায় বাইপাইল মোড়ে পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে বাইপাইল মোড়ে গিয়ে তিনি দেখেন তার ভাইয়ের ক্ষত-বিক্ষত নিথর লাশ পড়ে আছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডেন্ডাবর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৫৫), আওয়ামী লীগের সাবেক আরেক সংসদ সদস্য টংগাবাড়ি এলাকার মৃত আনোয়ার জংয়ের ছেলে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন (৫৪) ও তার বাবা সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান (৬১), আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর (৫৮), ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া (৫০), সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার (৭০) ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার (৫২),উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন খান (৫৬) ,মইনুল ভূঁইয়া,দুলাল তালুকদার,সাদেক ভূঁইয়া,এনামুল হক মুন্সী,কুসুম মোল্লা,ফারুক হোসেন,সুনিল নাগ,খোরশেদ আলম,সাইফুল ইসলাম ব্যাপারী হিকু,আবুল হোসেন,আবুল হোসেন,মোঃ রাজু দেওয়ান,মজ্ঞু দেওয়ান,কাদের দেওয়ান,লেয়াকাত আলী দেওয়ান,জিল্লুর রহমান দিলা,মজিবুর রহমান,মজিবুর রহসান (চোরা মজিবুর),মোশারাফ হোসেন মুছা,হাসান কবির,রুহুল মন্ডল,আফজাল মেম্বার,জাহাঙ্গীর ব্যাপারী,সৌরব.আরিফ মাদবর,সুহান মাদবর,সানি ভূঁইয়া,উজ্জল ভূঁইয়া,প্রবাস চন্দ্র,ডাঃ জাহেদ আলী,সানাউল্লাহ,হালিম মেম্বার,নুরু মিয়া,সাত্তার মোল্লা,মহিউদ্দীন সরকার,আজম মোল্লা,আশরাফ,উদ্দীন মাদবর,মোঃ আশেক আলী,আহম্মেদ দেওয়ান,মহিদুল,মোঃ শফিউদ্দীন,আমির হোসেন গাজী,সাইদুল ইসলাম,তাইজুল তালুকদার,জুয়েল,রেজাউল করিম,মতিন প্রধান,এ আর মন্টু,ইসরাফিল,রাসেল মাদবর,সবেদ আলী,সুমন মীর,দেলোয়ার,কাসেম,লুৎফর রহমান,সিরাজ দেওয়ান,জয়নাল আবেদীন,মোখলেসুর রহমান আরও অনেকে। যোগাযোগ করলে মামলার বাদী সাহিদ হাসান মুঠোফোনে বলেন, তিনি একজন সচেতন মানুষ হিসেবে আস-সাবুর পরিবারের পক্ষে মামলাটি দায়ের করেছেন। এছাড়া আস-সাবুর পরিবার গরীব উল্লেখ করে আস-সাবুর হত্যার সঠিক বিচার এবং তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। এছাড়া সাহিদ হাসান দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ইতোপূর্বে ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে নিজের সম্পর্কে বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, শুক্রবার রাতে ১১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামরা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

