ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি :
আগস্ট ১৭, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার, স্বৈরাচারী সরকার। তারা গুলি করে শত শত মায়ের বুক খালি করেছে। বিপ্লবী ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে সন্ত্রাসী, অপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী, গণতন্ত্র হরণকারী সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হয়। ১৬ বছর ক্ষমতায় থেকে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে তাদের হুঁশ ছিল না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশের গজারিয়া ইউনিয়নের নিহত শিক্ষার্থী আমজাদ হোসেনের কবর জিয়ারত শেষে এক পথসভায় একথা বলেন। কবর জিয়ারত শেষে তিনি নিহত আমজাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের অপর কলেজছাত্র ইমনের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, জাহাঙ্গীর, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।