ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে হাফিজ ও জাহিদ

ডেক্স রিপোর্ট :
আগস্ট ১৬, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও আরেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।রাজধানীর নয়াপল্টনে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।রিজভী বলেন, দলের সবার সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ ও জাহিদ হোসেনকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য করা হয়েছে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটিতে রয়েছেন ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।তাদের মধ্যে ব্যারিস্টার জমির ও ব্যারিস্টার রফিক বয়োঃবৃদ্ধ হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকগুলোতে অংশ নিতে পারেন না।নতুন করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে যুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।