ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

ডেক্স রিপোর্ট :
আগস্ট ১৬, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক পরিস্থিতিতে তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাওয়া ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।শুক্রবার বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ রোধকল্পে অতিরিক্ত জনবল মোতায়নসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। হিলি আইসিপিতে পাসপোর্ট ধারী যাত্রীসহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।এছাড়া জয়পুরহাট জেলার আওতাধীন সব থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে বিজিবি। হাকিমপুর থানা সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় বিজিবির একটি প্লাটুন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।