ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাড়ে ৬শ’ মানুষ: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১৬, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৬শ’ মানুষ। যে তালিকায় ৩২ জন শিশু এবং ৪ জন সাংবাদিক রয়েছেন। এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন (ওএইচসিএইচআর)। ১০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়েছে। এরমধ্যে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্টের সহিংসতায় মৃত্যু হয়েছে আড়াইশো মানুষের। এসব হত্যাকাণ্ডের তালিকার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের ‘মুভমেন্ট সোর্স’কে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলা হয়েছে।এ বিষয়ে ইউএনএইচসিআর এর প্রধান ভোলকার তুর্ক বলেন, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পার করছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভাজন দূর করার সুযোগ এই পরিবর্তন। এক্ষেত্রে সহযোগীতার জন্য আগামী সপ্তাহেই ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।