ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
আগস্ট ২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার জিরোপয়েন্ট এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের প্রতিহত করার চেষ্টা করে। তবে ছাত্র-জনতা একত্রিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয় বলে শিক্ষার্থীরা দাবি করেন অহেতুক আমাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে পুলিশ বাঁধা দিয়েছে । এলাকাবাসী জানায় সংঘর্ষ চলাকালে খুলনা-ঢাকা ও খুলনা-সাতক্ষীরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহনের লম্বা লঅইন পড়তে দেখা গেছে। শিক্ষার্থীরা জানায়, দুপুর পৌনে ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। উত্তেজিত শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ারশেল ছুড়তে ছুড়তে জিরোপয়েন্টের দিকে চলে যায়। শিক্ষার্থীরাও একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ জিরোপয়েন্ট থেকে আরও পিছু হটে খুলনা-রূপসা বাইপাস রোডে হরিণটানা থানার গেটে অবস্থান নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানেও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। পরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪টার দিকে ‘পুলিশ আর গুলি চালাবে না’ বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা জিরোপয়েন্ট মোড়ে ফিরে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।