ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
আগস্ট ২, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন ঘরামি নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে এ সংঘর্ষ হয়।খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “শুক্রবার সন্ধ্যার পর চারজন পুলিশ সদস্যকে এখানে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। তার মরদেহ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। তার নাম সুমন ঘরামি। অপর তিনজন আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “সংঘর্ষে সুমন ঘরামি নামে এক কনষ্টবল নিহত এবং ২০ পুলিশ আহত হয়েছেন।আহত পুলিশ সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম, সোহানুর রহমান সোহাগ ও সৌমেন। জানা গেছে, খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তিন দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলিবিদ্ধ (রাবার বুলেট ও শটগানের ছররা) অবস্থায় সাতজনসহ ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আরও রোগী আসছিল। এ দিন শতাধিক মানুষ খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।খুলনা মহানগরীর হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জীব কুমার ঘোষ ঢাকা ট্রিবিউনকে বলেন, “সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের পর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।