ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন সমুহের শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকা নীলফামারী প্রতিনিধি :
আগস্ট ১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

তুমি আছো বাঙ্গালীর হৃদয়ে – আছো প্রতিটি শ্বাস প্রশ্বাসে মিশে আছো বাঙালীর সত্তায,থাকবে গৌরবে গর্বে বিশ্বাসে, শোক হোক শক্তি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে উপজেলার থানা মোড়স্থ অনেস্বা ক্লাব চত্বর থেকে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে একটি শোক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনেস্বা ক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাদ্দাম হোসেন পাভেল, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাইদ শামিম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও কাঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুবলীগ নেতা শাহনুর রহমান, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক লাভলুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মমিনুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।