ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে যোগদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১৪, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

যারা প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে পাশ করেছেন তাদের খুঁজে বের করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। আমার অফিসের একজন পিয়ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে। সে ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। তাকেও বের করে দিয়েছি। আমি যখন দুর্নীতিকে জিরো টলারেন্স বলেছি তা করেই ছাড়বাে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আজ রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তার সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমল থেকে দেশে অনিয়ম শুরু হয়। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন থেকে যে তালিকা দেওয়া হতো সেটা অনুযায়ী নিয়োগ দেওয়া হতো। ঢাকা কলেজে বিশেষ হলে এসব ছাত্রদের পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ দেওয়া হতো। সরকার প্রধান বলেন, ২৪তম বিসিএসের মাধ্যমে দুর্নীতি শুরু করেছে বিএনপি। তবে, আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। অনেকে বলে আওয়ামী লীগের ইমেজ খর্ব হচ্ছে; আমি তা মনে করি না। আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো। আর আমরা অভিযান চালাচ্ছি বলেই আপনারা জানতে পারছেন। সাংবাদিকরা খুঁজে বের করুক। আমরা ব্যবস্থা নেবো। শেখ হাসিনা বলেন, যদি বেনিফিশিয়ারিদের খুঁজে বের করা যায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। নেবো না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু, প্রশ্ন হচ্ছে তাদের খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলতে পারে, ওমুকের কাছে বিক্রি করছিলাম, প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। আমি বিশ্বাস করি, বেনিফিশিয়ারি যারা, তাদেরও ধরা উচিত। তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। কারণ, ঘুষ যে নেবে, আর যে দেবে; উভয়ই অপরাধী। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা ক্রয় করে; তারা উভয়ই সমান অপরাধী। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু, এখন খুঁজে বের করে দেবে কে? সাংবাদিকরা যদি চেষ্টা করে, বের করে দেয়; ব্যবস্থা নেওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।