ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প গুলিবিদ্ধ , নিন্দার ঝড় প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব পড়তে পারে

আওরঙ্গজেব কামাল :
জুলাই ১৪, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে।মি. ট্রাম্প বলেছেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেঁষে বেরিয়ে গেছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পেনসিলভানিয়ায় এক সমাবেশে মি. ট্রাম্পের ওপর ‘দৃশ্যতঃ প্রাণঘাতী হামলার’ এ চেষ্টা হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, মি. ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো। এ ঘটনায় মার্কিন জুড়ে আলোচনার ঝড় বইছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পূর্বসূরি বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার এ হামলার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প গুরুতর আহত না হওয়ায় তারা স্বস্তিবোধ করছেন। এ হামলা যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের চলমান ধারা পাল্টে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে গুলি চালানো হয় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস। সে ২০ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ তরুণ।এ ঘটনার পর রাজনৈতিক বিবৃতি ও টেলিভিশন বিজ্ঞাপনগুলো বন্ধ রাখে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রচার শিবির। এর বদলে যা ঘটেছে- তার নিন্দা করার দিকে মনোযোগ দিয়েছে।সব রাজনৈতিক শিবিরের রাজনীতিকরাই একযোগে বলছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহযোগী ও সমর্থক এ সহিংসতার জন্য বাইডেনকে দোষারোপ করা শুরু করে দিয়েছেন। একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য সামাজিকমাধ্যম এক্সে করা এক পোস্টে ‘একটি হত্যাকাণ্ডের প্ররোচনা’ দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অভিযুক্ত করেছেন।এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, “আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।”হোয়াইট হাউসের এই কর্মকর্তা আরো বলেছেন, ঘটনার বিষয়ে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে হামলার শিকার হন।হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে মনে হচ্ছে।পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।