প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এখানে তিয়েনআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগেলে করুন সুর বেজে ওঠে। বিকেলে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এরআগে প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে গতকাল বেইজিং-এ এসেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

