ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জুন ২৭, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ একেএমএ আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না সহ, এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বনেত্রী হিসেবে সম্বোধন করেন এবং তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দিক তুলে ধরেন।

.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।