ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে ঢাকা জেলা

ডেস্ক রিপোর্ট :
জুন ৯, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশে মানুষকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার অংশ হিসেবে আগামী ১১ জুন ঢাকা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারা দেশে ৫ম পর্যায়ের (২য় ধাপ)সহ পুরাতন জরাজীর্ণ আশ্রয়ণের স্থলে একক গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ এর ১ম পর্যায়ে ঢাকা জেলায় ১০৪৯টি, ২য় পর্যায়ে ২৫৫টি, ৩য় পর্যায়ে ৩৭০টি, ৪র্থ পর্যায়ে ৫৭০টি এবং ৫ম পর্যায়ে ২০টিসহ সর্বমোট ২২৬৪টি গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ বরাদ্দ প্রদান করা হয়। যা ইতোমধ্যে উপকারভোগীদের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।জেলা প্রশাসক বলেন, ঢাকা জেলায় ইতোপূর্বে নির্মিত পুরাতন জরাজীর্ণ আশ্রয়ণের স্থলে একক গৃহ নির্মাণের নিমিত্তে ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর আশ্রয়ণ প্রকল্পের ১০০টি, সাভার উপজেলার কুমারখোদা আশ্রয়ণ প্রকল্পের ২০০টি এবং ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পের ১০৬টি, টোপেরবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ও গাবরপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের অনুকূলে একক গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।তিনি আরও বলেন, ঘরের নির্মাণ কাজের গুনগতমান বজায় রাখার জন্য সব দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক নিয়মিত প্রকল্প পরিদর্শন করা হয়েছে, যা বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সার্বিক তৎপরতায় এবং সহযোগিতায় নির্মিত ঘর যথাসময়ে ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।ডিসি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, সাভার ও কেরাণীগঞ্জ উপজেলায় কোনো ভূমিহীন পরিবার না পাওয়ায় ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ধামরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পে পাঠানো হয়েছে। ওই প্রস্তাবনা অনুযায়ী শীঘ্রই ধামরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এ পর্যন্ত দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।