ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট ‌থেকে :
জুন ৬, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে সুন্দরবন মুক্ত স্কাউট দলের উদ্যোগে ডক্টরস ফর ডক্টর ফোরামসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন মুক্ত স্কাউট দল বাগেরহাট শাখার সভাপতি শেখ হায়দার আলী বাবু, সুন্দরবন মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, স্কাউট লিডার শেখ তানজির হোসেন, সৈয়দা তৈফুন নাহার, মোঃ সাজ্জাদ হোসেন, ফয়সাল হাওলাদার ও প্রকাশ চন্দ্র পালসহ স্কাউট দলের সদস্যরা । খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, পিয়াজ, চিড়া, মুড়ি,শুকনা ঝাল, গ্যাস লাইট,মোমবাতি, স্যালাইন ও সাবান। জেলা সাধারণ সম্পাদক সাকির হোসেন বলেন, ঘূর্নিঝড়ের পর দুর্গত এলাকায় খাদ্য সংকট দেখা দেয়। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়। আমরা অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করলে ডক্টরস ফর ডক্টর ফোরামের অন্যতম সদস্য ডেন্টিস্ট্রি প্রাভা হেলথ এর কন্সালট্যান্ট ডা. লুবনা শারমিন ও অন্য কয়েকজন শুভাকাঙ্ক্ষী আর্থিক ভাবে সহযোগিতায় এগিয়ে আসে। আমরা সকলের সহযোগিতায় যাতে কমপক্ষে ১৫ দিন একটি পরিবারে খাবারে কোন সংকট না থাকে সে জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেছি। সুন্দরবন মুক্ত স্কাউট দল সব সময় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।  গত ২৬ মে ঘুর্নিঝড় রেমালের বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও অনেক এলাকা পানিবন্দী রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।