ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে কাঙ্ক্ষিত ফল আসেনি, তবুও মোদির কণ্ঠে গৌরবের সুর

Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিজয় দাবি করেছেন। যদিও এখনও ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়নি।তবে সার্বিক হিসাব বলছে, মোদির দল বিজেপি এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসন পেতে চলেছে। প্রাপ্ত তথ্য থেকে জানাযায়,ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ১৫৫ আসনে জয় নিশ্চিত করে ১৩৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। আর ১১৪ আসনে জয় নিশ্চিত ও ১২০ আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কংগ্রেস, তৃণমূল, বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির যৌথমঞ্চ ‘ইনডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। তবে দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে দেয়া ভাষণে নিজেদের জয়ী দাবি করেছেন মোদি। তিনি বলেছেন, আজ এক গৌরবোজ্জ্বল দিন। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) তৃতীয় বারের মতো সরকার গঠন করতে চলেছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ।মোদি আরও বলেছেন, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা দেশের সংবিধানের প্রতি থাকা আস্থার বিজয়। এটা ভারতের ১৪০ কোটি মানুষের বিজয়।’
সরকার গঠন করতে মোদির জোটের চাই ২৭২ আসন। তবে সেই সমীকরণ মেলানো নিয়েও কিছুটা দোলাচলে আছে বিজেপি। অন্যদিকে সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ থাকলেও এই ফলাফলকে মোদির নৈতিক পরাজয় বলেই আখ্যা দিয়েছে কংগ্রেস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।