ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির পল্লীতে ১১ বছরের শিশু ধর্ষনের চেষ্টাকারী ৫৮ বছরের ফজলু গাজী গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি :
জুন ৩, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির পল্লীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫৮ বছরের ফজলুল গাজী পুলিশের খাচায় বন্ধি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার সরাপপুর গ্রামে।ভিকটিমের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের সরদার বাড়ীর শিশু কন্যা (১১) পার্শ্ববর্তী জনৈক আমিনুল ইসলামের টিউবওয়েল থেকে খাওয়ার পানি নিয়ে ফেরার পথে একই গ্রামের মৃত. গোলাপ গাজীর ছেলে লম্পট ফজলুল হক গাজী (৫৮) ভিকটিমকে খাবার কেনার জন্য ১০ টাকার প্রলোভন দেখিয়ে আমিনুলের বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায। ভিকটিমের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধ্বার করে তার পরিবারের হেফাজতে নেয়। ততক্ষনে লম্পট ফজলু লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ আত্মগোপন করে। ভিকটিমের কাছে জেনে শুনে লম্পট ফজলু কে খুজে বের করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায ভিকটিমের ভাই বাদী হয়ে আশাশুনি থানায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ০২(০৬)২৪ নং মামলা দায়ের করেছে বলে তার পরিবার সূত্রে জানাগেছে।
এব্যাপারে আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) (ভারপ্রাপ্ত অসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের ভাষ্যমতে মামলা রেকর্ড পূর্বক আসামী ফজলুল গাচীকে গ্রেপ্তার করে সোমবার সকালে সাতক্ষীরা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।