ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২ শতাধিক ঘর

ডেস্ক রিপোর্ট :
জুন ১, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিপদ যেন পিছু ছাড়ছে না রোহিঙ্গাদের । প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-১৩ এ লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে তার আগেই পুড়ে ছাই হয়েছে প্রায় দুই শতাধিক বসতি। শনিবার দুপুরের দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৮ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলো কেউ খোলা আকাশের নিচে থাকবে না। যতদিন ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো তৈরি হচ্ছে না ততদিন তারা আশপাশে তাদের নিকটাত্মীয় স্বজন ও বিভিন্ন সংস্থার সেল্টারগুলোতে অবস্থান করবে। খাবার নিয়ে এখনো কোনো সমস্যা তৈরি হয়নি। আশা করি হবেও না।উল্লেখ্য, ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয় ৩ শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।