ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন তেঁতুলিয়ার এসিল্যান্ড মাহবুবুল হাসান

Link Copied!

সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান। সদ্য পদোন্নতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান।জানা যায়, বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১ কর্মকর্তার মধ্যে সহকারী কমশিনার (ভূমি) মাহবুবুল হাসানকে (পরিচিতি নং-১৮৬৫৪) কে ১৯৮১ এর বিধি ৫(বি) জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া মাহবুবুল হাসানের বাড়ী পঞ্চগড়ের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও সদর উপজেলায়।মোঃ মাহবুবুল হাসান বলেন, পদোন্নতি হলেও বর্তমানে স্বপদে বহাল রেখেছেন পরবর্তী আদেশ না দেযার আগ পর্যন্ত।উল্লেখ্য, তিনি ২০২৩ ইং সনের ১১ জুলাই থেকে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।