গত মঙ্গলবার রাত সাড়ে সাতটায় আড়ংঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন কে আড়ংঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আড়ংঘাটা প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম রসুল বাদশা,আড়ংঘাটা প্রেস সাধারণ সম্পাদক ও খুলনার বর্তমান সময় এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইমদাদুল হক মিলন, বাংলাদেশের বর্তমান সময় এর সহ – সম্পাদক ইসমাত জাহান ববি, সাংবাদিক জানিয়ার ব্যাপারি,সাংবাদিক ইমরান মোল্লা, সাংবাদিক মোঃ ফারুক হোসেন, সাংবাদিক, মোঃ ইনামুল হক প্রমূখ। এসময় আড়ংঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বলেন থানা হবে জনগণের আস্থার কেন্দ্র, পুলিশ জনগণের বন্ধু,জনগণ পুলিশের বন্ধু বাস্তবে তার মিল থাকবে আড়ংঘাটা থানায়। তিনি আরও বলেন আড়ংঘাটা থানা এলাকা হবে মাদক, সন্ত্রাস,দালাল ও চাঁদাবাজ মুক্ত।তিনি আরও বলেন আড়ংঘাটা থানা এলাকা আপকর্ম ও দূর্নতি মূক্ত রাখার জন্য স্থানীয় ও সাংবাদিক মহলের সহযোগিতা আহবান জানান।

