ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে মানবিক সহযোগিতা চেয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারী জুয়েল

বন্দর প্রতিনিধি:
মে ১৩, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হওয়া খামার মালিক মোঃ জুয়েল। সম্প্রতি তিনি এ সংক্রান্তে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সহযোগিতা চেয়ে একটি মানবিক আবেদন করেন। কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া গ্রামের শাফি মিয়ার ছেলে জুয়েল তার আবেদনে বর্ণায়ন করেন,সম্প্রতি ভয়াল কালবৈশাখী ঝড়ে তার তিল তিল করে গড়ে তোলা মুরগীর খামারটি লন্ডভন্ড হয়ে যায়। প্রচন্ড বেগের ঝড়ো হাওয়ায় খামারের লোহার এঙ্গেল ও টিনের চাল ভেঙ্গে ধ্বসে মাটিতে পড়ে এতে প্রায় ১হাজার মুরগী ঘটনাস্থলেই মারা যায়। স্থাপনা ও মুরগীসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অপূরণীয় এ ক্ষতির কারণে জুয়েলকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জুয়েল সমাজের দানবীরসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সার্বিক সহায়তা কামনা করেন। এ ব্যাপারে এলাকার জনৈক বাসিন্দা জানান,জুয়েল নিতান্তই সাধারণ পরিবারের সদস্য। সে দীর্ঘ দিন বেকার জীবন কাটিয়েছে। চাকরীর অভাবে জুয়েল সমিতির ঋন নিয়ে খামার দেয়। খামারটি চালিযে বেশ ভালই দিন কাটছিল তার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার ভাগ্যে সেই সুখ বেশি দিন সইলনা। গত ৫ মে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ে তার খামারের স্থাপনাটি আকস্মিকভাবে ধ্বসে পড়ে।

বন্দরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


বন্দর প্রতিনিধি: জাতীয় পুষ্টি উপলক্ষ্যে ১৩মে সোমবার বেলা ১২ টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে পুষ্টি সংক্রান্তে বিষদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাঈনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ রাশিদুল হাসান,গাইনি বিশেষজ্ঞ ডাঃ নাসিমা বেগম ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী,সাংবাদিক,জনপ্রতিনিধি ও শিক্ষকসহ গন্যমান্যব্যক্তিবর্গ। উল্লেখ্য,৯মে হতে ১৫ পর্যন্ত পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।