ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাব্যতা হারিয়ে পানি শুন্য জলঢাকার নদীগুলো মরা খালে পরিনত। প্রয়োজন ড্রেজিং ও পুনঃ খনন

Link Copied!

নদীমাতৃক বাংলাদেশের সব জায়গায়র মতো নীলফামারীর জলঢাকা উপজেলার উপরদিয়ে বয়ে গেছে অন্তত ১০টি নদী। কিন্তু দখল, দূষণ ও নাব্যতা হারিয়ে এসব নদীগুলো মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে।উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা নদীগুলো দিয়ে একসময় বিভিন্ন স্থান থেকে পন্য সামগ্রী আমদানি রফতানি করা হতো। বর্ষা কালে কিছু শেলো মেশিন চালিত নৌকা চলাচল করতে দেখা গেলেও এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র।
বর্তমানে নদীসমূহের বুকে ধু-ধু বালু চরে পরিণত হওয়ায় নেই আগের মতো জলরাশি। অপরদিকে নদীগুলোর নেই তার তর্জন গর্জন। দখল দূষণ, আর নাব্যতা হারিয়ে নদীসমূহ বিলিনের পথে। উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট, শৌলমারী, ডাউয়াবাড়ী, বালাগ্রাম, গোলমুন্ডা, শিমুলবাড়ী, ধর্মপাল, খুটামারা ইউনিয়নসহ বিস্তৃর্ণ এলাকাজুড়ে থাকা নদীগুলো প্রভাবশালীদের দখল আর খননের অভাবে মরা নদীগুলো পরিণত হয়েছে ফসলি জমি ও বালুচরে। ফলে কৃষিনির্ভর এলাকা হিসেবে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্ষাকালে বন্যার পানি আটকে থাকায় দুর্বিসহ জীবনযাপন করেন নদীপাড়ের মানুষজন। বর্তমান সেচ মৌসুমে নদীতে পানি না থাকায় ভোগান্তিতে পড়তে হয় কৃষকদের। উপজেলায় বুল্লাই, চারালকাটা যমুনেশ্বরী, ধামজাই, চিকলি, ইছামতি, বড় তিস্তা, বুড়ি তিস্তা,ধাইজান,যমুনেশ্বরী,আউলিয়াখানা, সহ অন্তত ১০টি নদী রয়েছে। ফলে নদীসমূহ নাব্যতা হারিয়ে পরিনত হয়েছে ফসলের জমি।হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে।আর পানি শুন্য এই নদীগুলোর বুকে জেগে ওঠা চরে কৃষকেরা দখল করে ধান ভুট্টা, বাদাম, সহ বিভিন্ন কৃষিপণ্য চাষাবাদ করছেন।গত কিছুদিন ধরে সরেজমিন ঘুরে প্রায় সব নদীর একই চিত্র দেখা গেছে।এতে নদী সমুহ ড্রেজিং ও খনন না করার ফলে যেমন ফসলে সেচের অভাব দেখা দিয়েছে, অন্যদিকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় মাছ। এই ব্যাপারে প্রশাসন নীরব থাকায় নদীর উপকারীতা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। আর সরকার হারাচ্ছে রাজস্ব।গাবরোল গ্রামের কৃষক সুবহান মিয়া জানান, বুল্লাই নদী থেকে পানি দিয়ে আগে ফসল ফলাতাম কিন্তু নদী ভরাট ও দখল হয়ে যাওয়ায় সেই ব্যবস্থা এখন আর নেই।শিক্ষক আবুল কালাম জানান, নদীগুলোকে বাঁচাতে হলে নদীর সীমানা নির্ধারণ ও খনন করা জরুরি।উপজেলায় বুল্লাই, চারালকাটা যমুনেশ্বরী, ধামজাই, চিকলি, ইছামতি, বড় তিস্তা, বুড়ি তিস্তা,ধাইজান,যমুনেশ্বরী,আউলিয়াখানা, সহ অন্তত ১০টি নদী রয়েছে। ফলে নদীসমূহ নাব্যতা হারিয়ে পানি শুন্য হয়ে পরিনত হয়েছে ফসলের জমি।হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে।আর পানি শুন্য এই নদীগুলোর বুকে জেগে ওঠা চরে কৃষকেরা দখল করে ধান ভুট্টা, বাদাম, সহ বিভিন্ন কৃষিপণ্য চাষাবাদ করছেন।গত কিছুদিন ধরে সরেজমিন ঘুরে প্রায় সব নদীর একই চিত্র দেখা গেছে।এতে নদী সমুহ ড্রেজিং ও খনন না করার ফলে যেমন ফসলে সেচের অভাব দেখা দিয়েছে, অন্যদিকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় মাছ। এই ব্যাপারে প্রশাসন নীরব থাকায় নদীর উপকারীতা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। আর সরকার হারাচ্ছে রাজস্ব।নদীর পাড়ের কৃষকরা জানান, এক সময় নদী সমুহে পর্যাপ্ত পানি প্রবাহ ছিল। তা দিয়ে চাষাবাদ করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাজ করা যেত। আর তখন আমন ও বোরো ফসলের মৌসুমে জমিতে সেচ দেওয়ার কোনো চিন্তা করতে হতো না। বর্তমানে জমিতে সেচ দেয়ার মতো পানি নাই। উপজেলায় কর্মরত সাংবাদিক দ্যা ডেইলি নিউ নেশন পত্রিকার শাহজাহান কবির লেলিন ও দৈনিক খোলা কাগজের আবেদ আলী বলেন,জলঢাকা উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত নদী সমুহ ভরাট হয়ে যাওয়ায় তা পুনঃখনন ও ড্রেজিং করা না হলে আগামী দুই যুগ পর হয়ত আগামী প্রজন্ম বিশ্বাসই করতে চাইবে না জলঢাকায় বিভিন্ন নামে নদী ছিল। কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক বলেন ভরাট হয়ে যাওয়া নদীসমূহ খনন করা হলে এ এলাকার কৃষকরা অনেক উপকৃত হতো। তাই নদী সমুহ পুনঃ খনন করার দাবী জানান। এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বী জানাননদী দখলের জায়গা গুলোতে আমরা উচ্ছেদের ব্যবস্থা করছি। শুকনো মৌসুমে নদীতে ধান চাষ করে দখলে নিলেও বর্ষায় পানি হলে তা দখল মুক্ত হয়ে যায়।উপজেলা নির্বাহী অফিসার জি আর সারেয়ার জানান, নদী রক্ষায় সরকারের নানা মুখী পরিকল্পনা রয়েছে। জলঢাকার নদীগুলো এর আওতায় আসবে শীঘ্রই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।