ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে বিকল্প ফসল এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগর থেকে মোঃ শাহাজান আলম :
মে ১১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় লিডার্স-এর ’ক্রিয়া’ প্রকল্পের অধীনে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের ’ক্রিয়া’প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ প্রদান করছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দীন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়ক মো. আরিফুর রহমান, অ্যাকাউন্টস ও অ্যাডমিন অফিসার আব্দুল্লাহ আল ফারুক, প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ও ফিল্ড ফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন। উল্লেখ্য, একই প্রশিক্ষণ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ’ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্যও পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।