ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন শৈলকূপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়াদ্দার। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলের সভানেত্রী ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রশিদুল আলম, রমেশ চন্দ সেন উপস্থিত ছিলেন। এছাড়াও দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকে অংশ নেন। বৈঠকে চুলচেরা বিশ্লেষণ শেষে উপ-নির্বাচনে নায়েব আলী জোয়াদ্দারকে নৌকা প্রতীক দেওয়া হয়। এ আসনে নৌকা পেতে ২৫ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ আসনের এমপি আবদুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

