ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বিশেষ অভিযানে  ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক 

মোঃ বাবু মিয়া :
মে ৩, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ আমিনুল ইসলাম এবং এসআই নিঃ মোঃ মাজহারুল ইসলাম এর একটি টিম সাভার থানাধীন জামসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ হৃদয় হোসেন (২২), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মমতাজ বেগম, সাং-উত্তর জামসিং, ১ নং ওয়ার্ড, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, মাতা-মঞ্জু বেগম, সাং-উত্তর জামসিং, ১ নং ওয়ার্ড, সাভার পৌরসভা, থানা-সাভার, জেলা-ঢাকাদের ০২/০৫/২৪ খ্রি. তারিখ ১৯.১০ ঘটিকায় ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করে। উক্ত আসামীদ্বয়কে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।