ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে  ভোট প্রচারে  হিরণ।

Link Copied!

বুধবার, একদিকে যখন মে দিবস পালিত হচ্ছে, অন্যদিকে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ঘাটালের লোকসভার প্রার্থী হিরণ প্রচারে বেরোলেন। এবং বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিস ঘুরে দেখলেন।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দীর্ঘ ৫০ বছরে রেকর্ড ছাড়লো তাপমাত্রা, কিন্তু এই গরমে ভোটে নির্বাচন প্রচার এতোটুকু কমেনি, উত্তাপ এর সঙ্গে পাল্লা দিয়ে ভোট যত কাছে এগিয়ে আসছে প্রচার তুঙ্গে বিভিন্ন দলের নেতা-নেত্রীদের।

বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটায় হিরন চট্টোপাধ্যায়, পরিদর্শনের পর জানালেন, এই এলাকার কাজ আরো ত্বরান্বিত করতে হবে, তাহার সাথে সাথেই রাজ্য সরকারকে বিভিন্নভাবে বিধলেন।

খড়ারে প্রচারকালীন প্রতিমুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন, রাজ্য সরকারের কাজ কর্মের উপর খুব প্রকাশ করলেন এলাকার মানুষের কাছে।

তিনি বলেন এই প্রচন্ড গরমেও এলাকার মানুষ কিভাবে নির্বাচনী প্রচারে রয়েছেন ,আমি কৃতজ্ঞ, এলাকার মানুষ গ্রামের উন্নয়ন চাই, কিন্তু তেমন কিছু উন্নয়ন না হওয়ায় এলাকার মানুষেরা খোভ প্রকাশ করলেন লোকসভার বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের কাছে। যতই তাপমাত্রা বাড়ুক না কেন, নির্বাচনী প্রচারে মানুষের ঢল এতটুকু কমেনি,

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।