ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদা উপজেলা নির্বাচন আলী মনসুর বাবুর গণসংযোগ উঠান সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ আহম্মেদ চিশতী :
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আনারস মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণার গণসংযোগ করেন আলী মনসুর বাবু । রবিবার দিনব্যাপী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন তিনি। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পথসভায় যোগদেন। এদিকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু হাট বাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনী নানা আলোচনা । গণ সংযোগ ও পথসভা আলী মনসুর বাবু বক্তব্যে বলেন,বিগত ৫ বছর আগে আমি এই দামুড়হুদা উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে ভোটে নির্বাচিত হয়েছিলাম। এ বছরও এই দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি আমার বিগত ৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা এবারও আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হতে পারলে দামুড়হুদা উপজেলাকে স্বপ্নের আধুনিক উপজেলা গড়ে তুলব। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান। তিনি আরো বলেন,আমি আবারও নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ধরা অভ্যহত রাখবো । আগে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন সে আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আবারও আপনাদের ভোট ও দোয়া চায়। এসময় কুতুবপুর জাহাজ পাতা মুন্সিপুর সরদারপাড়া এলাকাবাসী প্রতিশ্রুতি দেন। নেতৃবৃন্দদের ক্যাম্প পরিদর্শন করেন এসময় উপস্থিত চেয়ারম্যানরা উন্নয়নের কথা তুলে ধরেন সকলের কাছে আবার আনারস মার্কায় ভোট চেয়ে ৮ই মে বিপুল ভোটে বিজয় করার প্রত্যাশা রাখেন। এছাড়া দামুড়হুদা উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম,সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কার্পাসডাঙ্গা ৮ নং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শহিদুল সরদার, যুবলীগের নেতা ফারুক হোসেন লাটিম, মোঃ হাশেম, মোঃ তোতা সহ আরো অনেক নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।