ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার পাটকেলঘাটায় সর্ট সার্কিটের আগুনে পুড়ে ব্যবসায়ীর প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন

আক্তারুল ইসলাম সাতক্ষীরা থেকে :
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক সট সার্কিটের আগুল লেগে কাঠের ডিজাইন মেশিন কারখানা সহ ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগাতে দোকানের ২কোটি ৫০লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীর দাবী। বৃহস্পতিবারে দিবাগত গভীর রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়েই রাতেই ঘটানাস্থলে আসে ফায়ার সার্ভিস সহ পুলিশের একটি দল।প্রত্যক্ষদর্শী মনিরুল,প্রকাশ কুমার সহ অনেকে জানান, খুলনা – সাতক্ষীরা মহা সড়কের পাশে আলমগীর টিম্বার নামের একটি কাঠের ডিজাইন কারখানার পিছনের দিকে রাত দেড়টার দিকে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকান মালিক আলমগীর হোসেন জানান , রাত ১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান । কিছুক্ষন পরে আগুন লাগার বিষয় মোবাইলে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেনন । আগুন লাগার কারনে কারখানার বড় ৮টি মেশিন সহ মোট ৪৫ টি মেশিন, দোকান ভর্তি ফার্নিচার ও ২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২কোটি ৫০লক্ষ টাকার ক্ষতি হয়ে নিশ্ব হয়ে গেছেন।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাত ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৩টি দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়েই রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।