ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৬

রাঙামাটি প্রতিনিধি :
এপ্রিল ২৪, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির সাজেক সড়কে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। পুলিশ সূত্রে জানা যায়, সাজেকের উদয়পুরের সীমান্ত সড়কের কাজ শেষ ২০ জন শ্রমিক নিয়ে একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে আসছিল। শ্রমিকবাহী ট্রাকটি সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি শ্রমিকসহ ১০০ ফুট নিচে পাহাড়ে খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে ৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় প্রায় ১৪ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। তারা হতাহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়ক দুর্ঘটনার হতাহতদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা বর্তমানে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল আওয়াল চৌধুরীর বলেন, গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়েছে সে বিষয়ে তদন্ত চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের কাজ চলছে। যারা মৃত তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সীমান্ত সড়কের কাজের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তাদের পরিবারের সন্ধান পাওয়া গেলে মরদেহ হস্থান্তর করা হবে। আপতত মরদেহগুলো খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।