ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শেখ আব্দুল মজিদ খুলনা থেকে :
এপ্রিল ৭, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর আড়ংঘাটা প্রেসক্লাবের সৌজন্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আড়ংঘাটা প্রেস ক্লাব খুলনার আয়োজনে নগরীর শলুয়া বাজার প্রেসক্লাবের নিজস্ব হলরুমে ০৬ এপ্রিল ২০২৪ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় আড়ংঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসূল বাদশার সভাপতিত্বে। এবং আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের বর্তমান সময় এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইমদাদুল হক মিলন এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমদ মোল্লা প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় সাপ্তাহিক অন্যদৃষ্টি পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমি পত্রিকার রিপোর্টার মোঃ আরিফুর রহমান বাবু , দৈনিক খুলনাঞ্চল পত্রিকার রিপোর্টার মোঃ মাসুম শেখ , জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরোচিফ মোহাম্মদ রিয়াজ উদ্দিন, খুলনার বর্তমান সময় এর নির্বাহী সম্পাদক মোঃ ইনামুল হক বাংলাদেশের বতর্তমান সময় এর , মোঃ জুবায়ের হোসেন রনজু, বাংলাদেশের বতর্তমান সময় এর সহকারী সম্পাদক ইসমাত জাহান ববি, সাংবাদিক, সাংবাদিক শিমুল মেল্যা,সাংবাদিক মোঃ মিনহাজ শেখ, মোঃ সজিব শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন অত্র প্রেসক্লাব সাংবাদিকদের মান উন্নয়ন, অধিকার ,নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি অত্র অঞ্চলের সাধারণ মানুষ প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত থেকে সমাজের অসহায় অধিকার বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।