ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শনিবার বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
এপ্রিল ৫, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার মন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বান্দরবান সফরের কথা উল্লেখ করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ‘শনিবার ৬ এপ্রিল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় তিনি উপস্থিত হবেন। পরে মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।ওইদিন দুপুরেই বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে তার যাত্রা করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।