ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী এমপি ভোটে প্রভাব বিস্তার করতে পারবেন না: ইসি হাবিব

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
এপ্রিল ২, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আমরা মনেপ্রাণে বিশ্বাস করি সম্মানীত রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রী, এমপি কোনো পক্ষপাত বা প্রভাব বিস্তার করতে পারবেন না। ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন তারা। এটা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুত হয় তাহলে তাদের সম্মান ক্ষুন্ণ হবে। প্রয়োজনে সরকার ও স্পিকারকে অবহিত করা হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সজাগ এবং সচেতন। মঙ্গলবার আসন্ন ৬ উপজেলা নির্বাচন নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাবসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে কোনো রাজনৈতিক দল চাইলে দলীয় প্রতীকে ভোট করতে বাধা নেই। এবার প্রার্থী সংখ্যা বেশি হবে, নির্বাচনে সহিংসতা হবে না বলে সংশ্লিষ্টরা আশ্বস্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।