ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ২৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী(১৪) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১ টার দিকে ইমাম হোসেন গাজী তার দাদা খলিল গাজীর সাথে বাড়ি অদুরে পানগুছি নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে জালের দড়িতে পেচিয়ে জালের সাথে ডুবে গিয়ে আর ভেসে ওঠেনি।পরে স্হানীয়রা নদীতে খোঁজা খুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে।নিহত ইমাম হোসেন গাজী শ্রেণিখালী গ্রামের মালয়শিয়া প্রবাসি শরাফত আলী গাজীর ছেলে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর পুর্বেই বেলা ১২টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি করে ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে। ইমাম হোসেন স্থানীয় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই নদীতে তল্লাশি করে ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।