ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার টিভির উদ্যেগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

মোঃ শাহাদাত মোল্লা :
মার্চ ২২, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরায় জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার টিভির উদ্যেগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে । আজ ২২ শে মার্চ ১১ রমজান রোজ শুক্রবার পত্রিকাটির প্রধান কার্যালয়ে এই দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা ও মিনবাধিকার টিভির প্রকাশক ও সম্পাদক মো: আবুল হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, মানবাধিকার প্রতিদিন পত্রিকা ও মানবাধিকার টিভি দেশের এক উজ্জল দৃষ্টান্ত হবে। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ ধেকে আমরা সব রকমের সহযোগিতা করবো বলে আমি আশ্বাস দিচ্ছি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো : দেলোয়ার হোসেন । তিনি বলেন,ধৈর্য্য ও চেষ্টার সাথে এগিয়ে গেলে পত্রিকা অবশ্যই অবস্থান তৈরি করতে পারবে। সভাপতির বক্তব্যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক বলেন, দুই বছরের মধ্যে আমরা আমাদের পত্রিকাকে দেশের সেরা পত্রিকাগুলোর তালিকায় নিয়ে যিবো বলে আশা করছি।অনুষ্ঠানে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো: মিজানুর রহমান বলেন, একক ভাবে যেকোন কাজই কঠিন। তাই সম্মিলিত ভাবেই আমাদেরেক আগাতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দক্ষিন অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্ঠা আব্দুল মান্নান ভূঁইয়া,সর্বজনীন দলের সভাপতি ড: রাসেল কবির, সেক্রেটারী সোহেল আহমেদ সোহেল, ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শাহাদাত মোল্লা,ওয়ান স্টার গ্রুপের চেয়ারম্যান মিন্টু আলম, মানবাধিকার প্রতিদিন পত্রিকার যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তালুকদার (হিরু) । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রাজিয়া সুলতানা তূর্ণা, ইদি আমীন (এপেলো), মাসুম বিল্লাহ, রামপুরা প্রেসক্লাবের সভাপতি এস. এম উজ্জল হোসেন । এছাড়া আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির সহ সম্পাদক মো: হাফিজুর রহমান, সহ সম্পাদক মাজহারুল ইসলাম, বার্তা সম্পাদিকা মারুফা নাসরিন, সহকারি নিউজ এডিটর মো: মিজানুর রহমান সুমন, সিনিয়র সাংবাদিক এম. এ আওয়াল, সিনিয়র স্টাফ রিপোর্টার মো: রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার সোহেল শিকদার, স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার শাহরুল ইসলাম (রনি) স্টাফ রিপোর্টার, নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার সুমন রানা, স্টাফ রিপোর্টার নূপুর খান, স্টাফ রিপোর্টার মুন্না আহমেদ, স্টাফ রিপোর্টার আবু হাসান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।