ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম মেদনীপুরে হাতির হামলায় এক স্কুল শিক্ষকের মৃত্যু

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
মার্চ ১৮, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার, কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় আবারো হাতির হানায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এলাকার মানুষ বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুসুমপুরে এই ঘটনাটি ঘটে, মৃত ব্যক্তির নাম বাদল দত্ত। কেশিয়াড়ি হাই স্কুলের শিক্ষক, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাতিগুলিকে হুল্যা পার্টি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে গ্রামের মানুষ বেরিয়ে পড়ায়, হাতিগুলি জঙ্গল ছেড়ে কুসুমপুরের দিকে ঘুরে যায়।হাতিগুলির পিছু নেয় হুল্যা টিমের সদস্যরাও, সেই সময় মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি, রাস্তায় হাতির সম্মুখে এসে পড়ে গেলে , খেলে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ওই ব্যক্তির, হাতি সুর দিয়ে আছাড় মারে,পরে হাতি গুলিকে তাড়িয়ে, ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভেই সৃষ্টি হয়, এলাকার মানুষজন বলেন, এই কয়েকদিনে হাতির হানায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটলো, প্রিয় মানুষদের প্রাণ গেল, তারা বন দপ্তরের দিকে আঙ্গুল তুলেছেন। এবং বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।