ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান-বিপিএম-সেবা, পিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশশিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম দের একটি চৌকষ টিম সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত ১১/০৩/২০২৪ খ্রি. তারিখ ১৯.৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা হইতে আসামী ১. মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-আঃ মালেক, মাতা-লাভলী আক্তার, সাং-মধ্যকৃষ্ণপুর (রাজীবপুর), পোঃ-কৃষ্ণপুর, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ এ/পি-রাজাশন, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে ০১ টি পিস্তল এবং ০২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। উক্ত আসামীকে ধৃত করিয়া জিজ্ঞাসাবাদে সে অপরাধ সংঘটনের জন্য অবৈধ উদ্দেশ্যে উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামী বিরুদ্ধে ১। ঢাকা এর সাভার থানার এফআইআর নং-৪৪/২৭৭, তারিখ- ০৯ মার্চ, ২০১৯, জি আর নং-, তারিখ- ১৮ মার্চ, ২০২৩; সময়- ১০.৩০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০ (খ)/৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,২। মানিকগঞ্জ সদর থানার এফআইআর নং-২৮/৩৫৫, তারিখ- ০৮ মে, ২০১৮; সময়- দুপুর ১৪.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামীর সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)

