আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করা হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। মেলায় ১০টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদের সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত মেলা চলবে। অতিথি বর্গ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিস্তারিত অবহিত হন।
আশাশুনিতে বিভিন্ন দিবসের প্রস্তুতি মুলক সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, ডাঃ এস এম আতাহার আলী, নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, এসআই আব্দুর রহিম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সাংবাদিক বিএম আলাউদ্দীন প্রমুখ।
আশাশুনিতে আশ্রয় প্রকল্প সংক্রান্ত জরুরী যৌথ সভা
আশাশুনি প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি “ভূমিহিন থাকবে না, গৃহহীন থাকবে না” এরই ধারাবাহিকতায় আশাশুনিতে আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জরুরি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, ডাঃ এস,এম আতাহার আলী, নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল ইসলাম, এসআই আব্দুর রহিম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, সার্বিয়ার এমদাদুর রহমান তারেক, ভূমি অফিসের নাজির শাহিনুর ইসলাম সহ উপজেলার ১১টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. উপজেলায় ‘ক’ শ্রেণীর মোট ১০৩৬টি পরিবারের মধ্যে হতে ৭১৫ টি পরিবারকে সরকারি খাস জমিতে পূর্ণবাসন করা হয়েছে। বাকি ৩২১টি পরিবারকে ঘর নির্মাণের মতো উপযোগী/নিষ্কাশন সরকারি খাস জমি না থাকায় প্রতাপনগর ইউনিয়নে ৩.৩৬ একর, আনুলিয়া ইউনিয়নে ১.৮৬ একর, খাজরা ইউনিয়নে ১.৮৫ একর এবং শ্রীউলা ইউনিয়নে ১.৫৯ একর সর্বমোট ৮.৯৪ একর জমি ক্রয়ের মাধ্যমে পূর্ণবাসন করা হয়েছে। এর ভিতরে ৩২১টি পরিবারের মধ্যে ১৮১টি পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৪০টি পরিবারের ঘর নির্মাণের কাজ চলছে এবং কিছু জায়গায় বালি/মাটি ভারটের কাজ চলমান রয়েছে। এছাড়া বাকি কাজ উপযোগী করতে ৫ থেকে ৬ মাস লাগবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান। #
আশাশুনিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে দিনব্যাপী প্রদর্শনী প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২০২৩-২৪ অর্থ বছরে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রদর্শনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম। প্রশিক্ষনে উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

