ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

একাডেমি অফ ফাইন আর্টস ও গগনেন্দ্র কর্মশালা অনুষ্ঠিত ।

Link Copied!

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং গভর্মেন্ট কলেজ ও আর্ট এন্ড ক্রাফট এর পরিচালনায়,এই বছর প্রথম গভর্মেন্ট আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দিলেন গগনেন্দ্র কর্মশালা ও একাডেমি অফ ফাইন আর্টস এ বাৎসরিক প্রদর্শনীর।এই প্রদর্শনীর শুভ সূচনা করেন যোগেন চৌধুরী মহাশয়, প্রদর্শনী শুভ সূচনা হয় ৪ঠা মার্চ বিকেল সাড়ে পাঁচটায় , এই প্রদর্শনী চলবে পাঁচই মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত এবং সকল শিল্প অনুরাগী ও দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি ৮:০০টা পর্যন্ত।প্রতিবছর এই প্রদর্শনী গভর্নমেন্ট কলেজে হলেও, এই বছর সরকারের উদ্যোগে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে বলে জানান ছাত্র-ছাত্রীরা, হয়তো সমস্ত ছাত্র-ছাত্রীরা সুযোগ পাননি জায়গার অভাবে , কিন্তু আগামী দিনে হয়তো তারাও সুযোগ পাবেন, এটাই জানালেন অন্যান্য ছাত্রছাত্রীরা, তাহারা বলেন এখানে জায়গা কম , সকলের শিল্প তুলে ধরা সম্ভব হয়নি, আমরা গর্বিত এরকম একটি সরকার প্ল্যাটফর্ম করে দেওয়ায়, কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে , এটা আমাদের কাছে আলাদা পাওনা, আর্ট ও ক্রাফট কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জেলা থেকে এসে তাদের সুন্দর সুন্দর হাতে তৈরি মডেল ও ছবি তুলে ধরেছেন, এবং এই প্রদর্শনী দেখতে দুপুর থেকে ভিড় জমে যায় শিল্প প্রেমী মানুষদের এবং দর্শকদের ,এত সুন্দর ভাবে প্রদর্শনীটি পরিবেশিত হয়েছে। সমস্ত ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত হাতের কাজ সকলকে মুগ্ধ করেছে।ছাত্রছাত্রীরা জানান ,এইভাবে সরকার যদি আরো বিভিন্ন জেলায় আমাদের সুযোগ করে দেন, আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং চির কৃতজ্ঞ থাকব।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।