ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে তালায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

তালা(সাতক্ষীরা)প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নানা আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলায় বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৮ ফেব্রæয়ারি)বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বসন্ত বরণ ও পিঠ উৎসব অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের এর সভাপতিত্বে বসন্ত বরণ ও পিঠ উৎসবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোর্য়াদ্দার,সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজীব সরদার,প্রাণীসম্পাদ কর্মকর্তা সঞ্জয় সরকার, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক প্রমূখ।মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তিনি বলেন, বাঙালী সংস্কৃতির ঋতু কেন্দ্রীক অন্যতম উৎসব বসন্ত বরণ ও পিঠা উৎসব। বাঙালীর এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেজন্য বসন্ত বরণ এবং পিঠা উৎসবের এই আয়োজন।বসন্ত বরণ ও পিঠা উৎসবে চিতইপিঠা,ভাপাপিঠা,পাটি চাপটা পিঠা,সাইন্না পিঠা,কলা পিঠা,পুলি পিঠাসহ গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি ও মিষ্টি নিয়ে ১৪টি স্টল বসেছে। বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণিপেশার নারী-পুরুষ পিঠা উৎসবে এসে স্টলগুলো ঘুরে ঘুরে হরেক রকমের পিঠাপুলি দেখছেন। তবে ১৪টি স্টলের মধ্যে উপজেলা কৃষি অফিসের স্টলটি সবার নজর কেড়েছে বলে জানান আগত দর্শকরা। বসন্ত বরণ ও পিঠা উৎসবের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।