ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোবারকগঞ্জ চিনিকলে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মোবারকগঞ্জ চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের কৃষি বিভাগীয় কর্মকর্তা, সিডিএ ও সিআইসিসহ ৮৫ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী।বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাঈদা খাতুন, মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডলসহ অন্যান্যরা। এ কর্মশালায় বক্তারা গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদনে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং চিনিকল বাঁচিয়ে রাখতে চিনির উৎপাদন বাড়ানোর প্রতি গুরুত্বআরোপ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।