ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আমি সন্ত্রাস পছন্দ করি না, আমার কোন ক্যাডার বাহিনী নেই : শ ম রেজাউল করিম এমপি

এস এম মনিরুজ্জামান (পিরোজপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আমি সন্ত্রাস পছন্দ করি না, আমার কোন ক্যাডার বাহিনী নেই। আমি শান্তি প্রিয় মানুষ। তাই শান্তিতে বিশ্বাস করি। আমি চাই আমার নির্বাচনী এলাকার সব মানুষ শান্তিতে বসবাস করুক। গত ৭ জানুয়ারির নির্বাচন ছিল উন্নয়ন আর শান্তির পক্ষে। আপনারা শান্তির পক্ষে রায় দিয়েছেন। যার কারণে আমি আপনাদের ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি কথা দিচ্ছি এ এলাকায় আর কখনো দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের ঠাই হবেনা।শনিবার বিকেলে বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত বালিপাড়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আয়োজিত পিরোজপুর-১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আরো বলেন,এলাকায় ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোন হানাহানি এবং ঝগড়া-বিভাদ করবেন না । দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাই মিলেমিশে থাকবেন।বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ খান বাঙালির সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সেপাই, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার, প্রমুখ।এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান,জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, যুগ্নু-সাধারণ সম্পাদক জিয়াউল হাচান জিয়া, ইন্দুরকানী উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোবারক আলী হাওলাদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, ইন্দুরকানী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন গাজী সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ প্রমুখ। এর আগে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য শ ম রেজাউল করিমকে। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।