ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

মোঃ সোহরাব হোসেন সৌরভ :
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু তার পরিচয় পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের প্রশংসা করে রাষ্ট্র প্রধান বলেন, স্পেন বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক দেশ।সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান।রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দু’দেশের পারস্পরিক সম্পর্ক বিভিন্ন খাতে আরো সম্প্রসারিত হবে।স্পেনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি খুবই প্রশংসনীয়।স্পেন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরো জোরদার করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআরের একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূত্বকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।