ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে শত শত মানুষ তালা বিদে হাইস্কুলের পুরাতন ফুঠবল মাঠে উপস্থিত হয় । তালা বাজার বণিক সমিতির আয়োজনে রবিবার(১৮ফেব্রæয়ারি) বিকালে তালা বিদে হাইস্কুলের পুরাতন ফুঠবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিযোগিতায় চারটি দল অংশ গ্রহণ করেন।কাঁচা মাল ব্যবসায়ি আলতাপের দল,চা ব্যবসায়ি আহাদুলের দল,পান ব্যবসায়ি হারুনের দল ও ক্লিনিক ব্যবসায়ি শামিমের দল।প্রধান অতিথি হিসাবে খেলাটি উপভোগ করনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।এসময় আরো উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদের ভাইস চয়োরম্যান সরদার মশিয়ার রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালাবাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ হাসেন,সিনিয়র সহ সভাপতি সরদার কবির আহম্মদ, সহ সভাপতি আঃ হামিদ রানা,বণিক সমিতির সাধারণ কাজী লিয়াকাত, সহ সম্পাদক খায়রুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্যা, দপ্তর সম্পাদক হারুন, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ শওকাত পাড়, সদস্য কাজী কামেলসহ আরো অনেকে।খেলায় তালা কাাঁচা বাজার ব্যবসায়ি আলতাপের দল চ্যাম্পিয়ন ও পান ব্যবসায়ি হারুনের দল রানার আপ হয়। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরুস্কার হিসাবে ট্রপি নগদ টাকা প্রদান করেন। সমগ্র খেলাটি পরিচালনা করেন,তালা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।