ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোঃ সোহরাব হোসেন সৌরভ :
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার নিপুন পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে এদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বলেছেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক । মন্ত্রী রোববার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা ‘শেখ হাসিনার দর্শন, ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি ‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও সাফল্য ঈর্ষণীয়। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবো।সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেখক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, বেঙ্গল বুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বেঙ্গল বুকসের মহাব্যবস্থাপক আজাহার ফরহাদ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, এ দেশ ১০০ বছর কিভাবে চলবে তার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। একজন ভিশনারি নেতা বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করছে, যা প্রকারান্তরে শেখ হাসিনার দর্শনকে অনুসরণ করা। এর আগে মন্ত্রী সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা “শেখ হাসিনার দর্শন, ভিশন ও নেতৃত্ব উন্নয়নের চাবিকাঠি ” বই এর মোড়ক উন্মোচন করেন। পরে মন্ত্রী বাংলা একাডেমির নজরুল মঞ্চে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন এর লেখা ‘বঙ্গবন্ধুকে জানি ও প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা বলি’ বই এর মোড়ক উন্মোচন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।